Skip to main content

জেনেনিন প্রথমবার সহবাস করার আগে কী কী করনীয়

প্রথম বার সহবাস করবেন? অথচ তার
আগে ভয়ে সিঁটিয়ে রয়েছেন,
লাগবে না তো? আচ্ছা তাহলে বলি,
দুনিয়াতে আপনিই কি প্রথম
মহিলা যিনি সহবাস করছেন?

তাহলে অযথা ভয় পেয়ে প্রেমের ওই
অসাধারণ মুহূর্তগুলোকে ঘেঁটে ঘ
করে দেওয়ার কোনও মানে হয়
না৷প্রথমবার সহবাস করার
আগে কী কী করবেন
তা নিয়ে তো প্রচুর গবেষণা করেছেন,
কিন্তু কী কী করতে হবে না, তা কখনও
ভেবে দেখেছেন কি? উত্তরটা না৷

লেডিজ ফর -
তাহলে প্রথমেই ভাবুন
সেক্সে ব্যথা লাগার ভয়টা নিয়ে৷
কিন্তু মনে রাখবেন ঠিকঠাক
সহবাসে ব্যথা লাগার সম্ভাবনা প্রায়
নেই-ই৷ পুরোটাই আমাদের মনের ভুল,
অতিরিক্ত টেনশন থেকেই আমাদের
মনে হয় ওই বুঝি লেগে গেল৷ দেশের
খ্যাতনামা সেক্সোলজিস্টদের মতে,
একটা টিটেনাস নিতে নাকি প্রথম
সহবাসের
চেয়ে বেশি ব্যথা লাগে৷তাঁদের মতে,
যত বেশি ভয়
পেয়ে মহিলারা কুঁকড়ে যাবেন, ততই
পেশি স্টিফ হয়ে ব্যথা বেশি লাগবে৷
কারণ তখন পার্টনারেরও
পেনিট্রেশনে সমস্যা হবে৷তাই
নিজেকে রাখুন চাপমুক্ত৷
প্রয়োজনে করতে হতে পারে আধঘণ্টারও
বেশি সময় ধরে ফোর প্লে৷
অনেকেরই প্রথম সহবাসের পর পর
কয়েকদিন একটা ক্ষীণ ব্যথার
অনুভূতি থাকে৷
তা নিয়ে অযথা উত্তেজিত হওয়ার
কোনও কারণ নেই৷ প্রথম প্রথম ব্যয়াম
করলে শরীরের বিভিন্ন
অঙ্গপ্রত্যঙ্গে কয়েকদিন ব্যথা থাকে,
কারণ পেশিগুলো রিল্যাক্সড হওয়ার সময়
নেয়৷ ভ্যাজাইনার মাসলের ক্ষেত্রেও
এই একই থিয়োরি কার্যকর৷

পুরুষদের জন্য -
তবে এক্ষেত্রে পুরো দায়টাই শুধু
মহিলাদের নয়৷ সঙ্গী পুরুষ
পার্টনারটিকেও বুঝতে হবে প্রথম
সহবাসেই সবসময় বাজিমাত না-ও
হতে পারে৷ আর মেয়েদের যোনিপথের
আভ্যন্তরীণ গঠন যেমন জটিল তেমনই
সেনসিটিভ৷ তাই শুরুতেই চাপ প্রয়োগ
না করাই ভালো৷ আস্তে আস্তে সঙ্গীর
বিশ্বাস অর্জনের চেষ্টা করুন৷
সহবাসে আপনা থেকেই
চলে আসবে স্বাভাবিক ছন্দ৷অনেকেই
আবার (বিশেষত মহিলারা) ভোগের
ড্রাইনেসের সমস্যাতে৷
সেক্ষেত্রে যদি পুরুষরা বেশি জোরাজু
তাহলে আখেরে তাদেরই ব্যথা লাগার
সম্ভাবনা থাকে৷ তাই এরকম
পরিস্থিতি তৈরি হলে সেদিনকার
মতো ব্যাপারটার সেখানেই ইতি টানুন৷

Comments

Popular posts from this blog

হযরত ইমাম গাজ্জালী (রঃ) এর সংক্ষিপ্ত জীবনী

ইমাম গাজ্জালী রঃ এর নাম আসল নাম আবু হামিদ মুহম্মদ।তাহার পিতার ও পিতামহ উভয়ের নামই মুহম্মদ। তিনি খোরাসানের অন্তর্গত তুস নগর এর গাজালা নামক স্থানে জন্ম গ্রহন করেন। তাই স...

অলিভার বাক্সটার : মা হয়ে গেলেন বাবা

সন্তানরা একদিন যাকে ‘মা’ বলে জানত, তাকেই এখন ‘বাবা’ ডাকতে হচ্ছে। মা থেকে বাবায় বদলে যাওয়া ওই নারীর নাম অলিভার বাক্সটার। দুনিয়া যাকে এক সুন্দরী মডেল বলেই জানে। আসলে নিখ...

প্রকৃতির অসাধারণ উপহার “শুভলং ঝরনা”

কর্মময় জীবনে কাজ-কর্ম করতে করতে আমরা হাঁপিয়ে উঠি, আবার প্রতিটি দিন একই রকম কাজ করতে করতে কখনও কখনও একঘেয়েমী জীবন মনে হয় আমাদের। তাই মনটাকে সতেজ করতে অবশ্যই একটু ঘুরে বেড়...