Skip to main content

ওয়াই-ফাই (WiFi) : কী এবং কেন?

বিসমিল্লাহীর রহমানীর রাহীম
বহু বছর পূর্বে একটা সময় ছিলো যখন
মানুষ অ্যানালগ যুগে পড়ে ছিলো
তখন প্রযুক্তি বর্তমান সময়ের মতো
উন্নত না থাকার কারণে
অনেকাংশেই আমাদের নানান সব
জটিলতা পোহাতে হত। তবে
প্রযুক্তির ছোঁয়ায় পুরো
বিশ্বটা যেন এখন হাতের মুঠোয়।
আমাদের জীবনের চলার পথে সঙ্গী
সাথী হয়ে প্রযুক্তি আমাদের
জীবনকে করে তুলেছে সহজ থেকে
সহজতর। ফলশ্রুতিতে ক্রমশ সৃষ্টি
হচ্ছে নতুন সব পরিকল্পনা আর
প্রযুক্তির। দূর হয়েছে আমাদের
পূর্বের নানান সব জটিলতা।
বর্তমান সময়ে তার বিহীন
নেটওয়ার্ক ছাড়া যেন আমাদের
জীবনটা পুরোটাই অচল। মজার
ব্যাপার হলো এটি বর্তমানে খুব
সস্তা হওয়ায় যে কেউ এই সুবিধা
ব্যবহার করতে পারেন। কিন্তু এটা
কি এবং কেন ব্যবহার করবেন অর্থাৎ
উপকারিতা সম্পর্কে অনেকেই
এখনো অজানা। তাই সকলের জন্য আজ
নতুন করে এই পোস্টটি লিখতে বসে
গেলাম। আসুন জেনে নেই ওয়াই-ফাই
কী এবং কেন ব্যবহার করবেন।
ওয়াই-ফাই (WiFi) কী?
ওয়াই-ফাই (WiFi) এর পূর্ণরূপ হলো
Wireless Fidelity। অর্থাৎ এটি একটি
তারবিহীন স্বাধীন নেটওয়ার্ক যা
আপনাকে বাড়ীতে, হোটেল রুম,
কনফারেন্স রুম সর্বত্রই তারবিহীন
অবস্থায় ইন্টারনেট জগতে
প্রবেশের অনুমতি দেয়। মূলত এটি
একটি ওয়্যারলেস টেকনোলজি যা
সেলফোনের মতো কাজ করে।
দ্রুতগতি সম্পন্ন ক্যাবল মডেমের
তুলনায় ওয়াই-ফাই যে কোন স্থানে
ওয়াই-ফাই হটস্পট / বেস স্টেশনের
আওতায় আপনার কম্পিউটারকে
দ্রুততা সম্পন্নভাবে ডেটা
আদান-প্রদানে কার্যক্ষম রাখে।
অর্থাৎ যদি আপনার কম্পিউটারটি
একটি ওয়াই-ফাই পিসি কার্ড এর
সাথে সংযুক্ত থাকে তাহলে যদি
আপনার আশে পাশে কোন ওয়াই-ফাই
হটস্পট থাকে তাহলে সেই
নেটওয়ার্কের সাথে সংযোগ
স্থাপন করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
কানেকশন পাওয়া যাবে। শুধু তাই নয়,
ওয়াই-ফাই ব্যবহার করে কর্পোরেট
নেটওয়ার্ক হতে ফাইল দেখা,
উপস্থাপন করা, সহকর্মীদের নিকট
ইনস্ট্যান্ট ম্যাসেজ পাঠানো সহ
এমনকি ডকুমেন্ট প্রিন্টও করা যায়।
ওয়াই-ফাই (WiFi) কেন ব্যবহার করবেন?
ওয়াই-ফাই যেহেতু একটি তার বিহীন
প্রযুক্তি, তাই আপনার সমগ্র অফিস
স্থানান্তর ছাড়াই, নেটওয়ার্কিং
ইনস্টল-এর ইনভেস্টমেন্টের কোন
ঘাটতি ছাড়াই এমনকি অতিরিক্ত
স্টাফ ছাড়াই ওয়াই-ফাই
টেকনোলজিতে সংযুক্ত হতে
পারেন। আর তাছাড়া ওয়াই-ফাই
নেটওয়ার্কের মাধ্যমে ফ্যামিলি
কম্পিউটারের সাথে যেমন
হার্ডওয়্যার, সফট্ওয়্যার
রিসোর্স, প্রিন্টার এবং
ইন্টারনেট শেয়ার করা যায়।
যার অর্থ দাঁড়ায়, ফ্যামিলির
মধ্যে যে কেউ ফাইল, ফটো,
ডকুমেন্ট এবং প্রিন্ট শেয়ার
করতে পারবে কোন ক্যাবল সংযোগ
ছাড়াই। অর্থাৎ ধরুন আপনি আপনার
অফিসের ৪ টি পিসিতে ইন্টারনেট
সংযোগ দিতে চাচ্ছেন এবং আপনার
অফিসে একটি মাত্র দ্রুত গতির
ইন্টারনেট কানেকশন আছে। এখন
প্রতিটি কম্পিউটারে ইন্টারনেট ও
ফাইল শেয়ার করার জন্য LAN (লোকাল
এরিয়া নেটওয়ার্ক) এর ক্যাবল
ব্যবহার করা টা অনেকটা কষ্টসাধ্য
এবং জটিল। তাই স্বল্প মূল্যেই
অফিসে একটি ওয়াই-ফাই জোন তৈরী
করে অফিসে অবস্থিত সকল পিসিতেই
কোন রকম ক্যাবল এর ঝামেলা ছাড়াই
খুব সহজেই ইন্টারনেট কানেকশন
শেয়ার করা সম্ভব। শুধু কি
কম্পিউটারে? একই সাথে ল্যাপটপ
এবং আপনার স্মার্টফোনেও ওয়াই-
ফাই অন করে খুব সহজেই ইন্টারনেটের
সাথে সংযুক্ত হতে পারবেন
মুহূর্ত্বেই

Comments

Popular posts from this blog

হযরত ইমাম গাজ্জালী (রঃ) এর সংক্ষিপ্ত জীবনী

ইমাম গাজ্জালী রঃ এর নাম আসল নাম আবু হামিদ মুহম্মদ।তাহার পিতার ও পিতামহ উভয়ের নামই মুহম্মদ। তিনি খোরাসানের অন্তর্গত তুস নগর এর গাজালা নামক স্থানে জন্ম গ্রহন করেন। তাই স...

অলিভার বাক্সটার : মা হয়ে গেলেন বাবা

সন্তানরা একদিন যাকে ‘মা’ বলে জানত, তাকেই এখন ‘বাবা’ ডাকতে হচ্ছে। মা থেকে বাবায় বদলে যাওয়া ওই নারীর নাম অলিভার বাক্সটার। দুনিয়া যাকে এক সুন্দরী মডেল বলেই জানে। আসলে নিখ...

আমার সংগ্রহে থাকা সকল স্যামসাং মোবাইল এর গোপন কোড

আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম । আমার সংগ্রহে থাকা সকল স্যামসাং মোবাইল এর গোপন কোড আপনাদের সাথে শেয়ার করলাম । আশা করি আপনাদের অনেকের কাজে লাগবে Samsung Mobile Phone Secret Codes For all 1. *2767*JAVA# Java Reset and (Deletes all Java Midlets) 2. *2767*MEDIA# Reset Media (Deletes All Sounds and Pics) 3. *2767*WAP# Wap Reset 4. *2767*CUST# Reset Custom EEPR0M 5. *2767*FULL# Reset Full EEPR0M (Caution) 6. For example : *2767*JAVA# would be keyed in as *2767*5282# Note : Not all codes will work with SGH-C100. Other Samsung Codes 1. 1. *#06# IMEI code 2. *#9998*4357# Help Menu 3. *#9998*5282# Java menu (GRPS/CSD settings for JAVA server) 4. *#9999#0# Monitor Mode 5. *#9999# or *#9998*9999# Software Version 6. *#8888# or *#9998*8888# Hardware Version 7. *#9998*746# or *# 9998*0746# or *#0746# Sim Infos 8. *#9998*523# or *# 9998*0523# or *#0523# Display Contrast 9. *#9998*842# or *# 9998*0842# or *#0842# Vibration On (until you push OK) 10. *#9998*289# or *# 9998*0289# or *#0289# Buzzer O...