বাংলাদেশে এত সুন্দর জায়গা !!! চারদিকে
তাকিয়ে মাথা ঘুরে পরে যাবেন। হয়ত কেউ কেউ
বলবে এখান থেকে আমি আর যাব না, আপনারা
চলে যান। আপনি হয়ত গুনগুনিয়ে গাইতে শুরু করবেন –
“একি আপরূপ রূপে মা তোমার … “। আসুন জেনে নিই
বান্দরবনের এই অমিয়াখুমে কিভাবে যেতে হবে।
বান্দরবন থেকে বাস বা জীপে সোজা চলে যাবেন
থানচিতে। সেখান থেকে গাইড নিতে হবে এবং
নৌকা ভাড়া করে চলে যাবেন রেমাক্রি। এরপর
আর কোনো গাড়ি যাবে না, গাড়ি তো দুরের কথা
পায়ে চলার রাস্তা পেতেই কষ্ট হবে। পাহাড়ি
ঝিড়ি পথে পায়ে হেটে আপনাকে পৌছতে হবে
অমিয়াখুম। চলার পথে হয়ত মনে মনে বলবেন কার
বুদ্ধি শুনে যে আমি বান্দরবন এসেছিলাম ! কিন্তু
পৌছানোর পর আপনিই বলবেন, আরো আগে কেন
আসিনি ! আমি আবার আসব ! চলতি পথে নাফাখুম
পড়বে, সেখান থেকে যেতে হবে জিনাপাড়া।
এখানে রাতে থেকে পরদিন খুব ভোরে অমিয়াখুম আর
সাতভাইখুমের দিকে হাঁটা দেবেন। সঙ্গে করে রশি,
লাইফ জ্যাকেট আর খাবার নিয়ে যাবেন। ফিরে
আসার পথে ‘পদ্মমুখ’ রাস্তা দিয়ে ফেরত আসতে
পারেন। সে ক্ষেত্রে মাত্র পাঁচ ঘণ্টা হেঁটে অনেক
আগেই আপনি থানচিতে পৌঁছাতে পারবেন।
অমিয়াখুম ও সাতভাইখুম ভালোভাবে ঘুরে আসতে
চার দিন লেগে যাবে। এই জায়গা খুবই দুর্গম তাই
ব্যাগ ভারী না করাই ভালো।
সুত্রঃ ইন্টারনেট
ইমাম গাজ্জালী রঃ এর নাম আসল নাম আবু হামিদ মুহম্মদ।তাহার পিতার ও পিতামহ উভয়ের নামই মুহম্মদ। তিনি খোরাসানের অন্তর্গত তুস নগর এর গাজালা নামক স্থানে জন্ম গ্রহন করেন। তাই স...
Comments
Post a Comment