Skip to main content

বগা লেক

বগা লেক বা বগা হ্রদ বাংলাদেশের
সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ।
বান্দারবান শহর থেকে প্রায় ৭০
কিলোমিটার দূরে এর অবস্থান। রুমা বাজার
থেকে দুইভাবে বগা লেকে যাওয়া যায়।
আপনি যদি অ্যাডভেঞ্চারপ্রেমী প্রিয় হন
তো হেঁটে রওনা দিতে পারেন অথবা
শুস্ক মৌসুমে যেতে পারেন চাঁন্দের
গাড়ি করে। আপনি যে ভাবেই যান না
কেন,রুমা বাজার থেকে বাধ্যতামুলক
ভাবে সাথে অন্তত একজন গাইড নিতে
হবে এবং রিপোর্ট করতে হবে রুমা আর্মি
ক্যাম্পে। । গাইডকে প্রতিদিন ৩০০ টাকা
করে দিতে হবে। চান্দের গাড়ি রিজার্ভ
করলে আড়াই হাজার টাকা পড়বে। হাঁটা
পথে ঝিরিপথ ধরে গেলে সময় লাগবে ৫
ঘন্টার মত। এই পথে আপনাকে পাড় হতে
হবে অসংখ্য ছোট বড় পাহাড়ি ধিরি। আর
শুস্ক মৌসুমে চাঁন্দের গাড়িতে গেলে
সময় লাগবে ২ ঘন্টা ৩০ মিনিটের মত। পথে
পরবে অনেক ছোট বড়ো টিলা। কোন
কোন সময় চাঁন্দের গাড়ি এতটাই বাঁকা
হয়ে উপরে উঠতে থাকে যে, তখন সামনে
আকাশ ছাড়া আর কিছুই দেখতে পাওয়া
যায় না। শুস্ক মৌসুমে সাঙ্গু নদীতে পানি
না থাকা এক সময় চাঁন্দের গাড়ি সাঙ্গু
নদী ও পাড় হবে। যাওয়ার পথে কখনো
পড়বে বিশাল পাহাড়ি কলার আর নাম না
জানা অনেক ফলের বাগান। বগা লেকের
নিচ থেকে ট্রাকিং করে উপরে উঠতে
আপনার সময় লাগবে ৪৫ মিনিটের মতন।
প্রায় দুই হাজার বছর আগে প্রাকৃতিক ভাবে
পাহাড়ের চূড়ায় এই লেক তৈরি হয়। এর
আয়তন ১৫ একর। এই হ্রদটি তিনদিক থেকে
পর্বতশৃঙ্গ দ্বারা বেষ্টিত। এই শৃঙ্গগুলো
আবার সর্বোচ্চ ৪৬ মিটার উঁচু বাঁশঝাড়ে
আবৃত। থাকা এবং খাবার জন্যে লারাম বম,
সিয়াম বম (স্থানীয় স্কুল টিচার সিয়াম
দিদি) সহ কয়েকটি দোকান আছে।
প্রতিদিন ২০০-৩০০ টাকার মধ্যে রাতে
থাকার ও তিন বেলা খাবার ব্যাবস্থা হয়ে
যাবে।
বমদের গ্রামটা খুব একটা বড় নয়। হাতে সময়
নিয়ে আপনি ঘুড়ে দেখতে পারেন পুরো
গ্রাম।
বগালেকের সবচেয়ে সুন্দর হল রাত।
সিয়াম দিদির হাতে রান্না করা রাতের
খাবার শেষে কিছুক্ষন বগালেকের পাড়ে
পাথরের উপর বসে থাকুন। কিছুক্ষনের ভিতর
সমস্ত বন জেগে যাবে। চোখ বন্ধ করে
শুনুন সে শব্দ। নিশ্তব্ধতার ভিতরে ঝিঝি
পোকার ডাক, নাম না জানা নিশাচর
পাখির ডাক। অনুভব করুন, মনে হতে থাকবে
শব্দগুলো ক্রমশ আপনার দিকে এগিয়ে
আসছে। এ রকম রাত বোধ হয় জীবনে
একবার ই আসে।
সকাল, সন্ধ্যা বা রাতে প্রতি বেলায়ই বগা
লেক নতুন রূপে ধরা দেয়। বগালেক
থেকে কেওকারাডাং খুব কাছেই।আপনি
ইচ্ছা করলে আপনার ভ্রমন তালিকায় যোগ
করতে পারেন।

Comments

Popular posts from this blog

হযরত ইমাম গাজ্জালী (রঃ) এর সংক্ষিপ্ত জীবনী

ইমাম গাজ্জালী রঃ এর নাম আসল নাম আবু হামিদ মুহম্মদ।তাহার পিতার ও পিতামহ উভয়ের নামই মুহম্মদ। তিনি খোরাসানের অন্তর্গত তুস নগর এর গাজালা নামক স্থানে জন্ম গ্রহন করেন। তাই স...

অলিভার বাক্সটার : মা হয়ে গেলেন বাবা

সন্তানরা একদিন যাকে ‘মা’ বলে জানত, তাকেই এখন ‘বাবা’ ডাকতে হচ্ছে। মা থেকে বাবায় বদলে যাওয়া ওই নারীর নাম অলিভার বাক্সটার। দুনিয়া যাকে এক সুন্দরী মডেল বলেই জানে। আসলে নিখ...

আমার সংগ্রহে থাকা সকল স্যামসাং মোবাইল এর গোপন কোড

আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম । আমার সংগ্রহে থাকা সকল স্যামসাং মোবাইল এর গোপন কোড আপনাদের সাথে শেয়ার করলাম । আশা করি আপনাদের অনেকের কাজে লাগবে Samsung Mobile Phone Secret Codes For all 1. *2767*JAVA# Java Reset and (Deletes all Java Midlets) 2. *2767*MEDIA# Reset Media (Deletes All Sounds and Pics) 3. *2767*WAP# Wap Reset 4. *2767*CUST# Reset Custom EEPR0M 5. *2767*FULL# Reset Full EEPR0M (Caution) 6. For example : *2767*JAVA# would be keyed in as *2767*5282# Note : Not all codes will work with SGH-C100. Other Samsung Codes 1. 1. *#06# IMEI code 2. *#9998*4357# Help Menu 3. *#9998*5282# Java menu (GRPS/CSD settings for JAVA server) 4. *#9999#0# Monitor Mode 5. *#9999# or *#9998*9999# Software Version 6. *#8888# or *#9998*8888# Hardware Version 7. *#9998*746# or *# 9998*0746# or *#0746# Sim Infos 8. *#9998*523# or *# 9998*0523# or *#0523# Display Contrast 9. *#9998*842# or *# 9998*0842# or *#0842# Vibration On (until you push OK) 10. *#9998*289# or *# 9998*0289# or *#0289# Buzzer O...