প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির
সঙ্গে সঙ্গে বেড়েছে উৎপাদনশীলতা।
তবে কমেনি দৈনন্দিন কাজের সময়।
বরং আগের থেকে বেশি সময়
ধরে ইন্টারনেটে কাজ করেন বিভিন্ন
খাতের কর্মীরা।
ওয়াশিংটন ডিসিভিত্তিক
গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ
ইনস্টিটিউট’-এর সাম্প্রতিক এক
গবেষণা থেকে জানা গেছে এই তথ্য।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল
জানিয়েছে, ইন্টারনেটের ব্যবহার
তাদের উৎপাদনশীলতায়
কোনো নেতিবাচক প্রভাব
ফেলেনি বলে জানিয়েছেন পিউ
রিসার্চের জরিপে অংশ নেওয়া ৯২
শতাংশ ব্যক্তি। একইসঙ্গে আগের
তুলনায় বেশি সময়
ধরে অনলাইনে কাজ করার
বিষয়টি নিশ্চিত করেছেন
জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশ।
ওই জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের
মধ্যে ৬১ শতাংশের
মতে কর্মক্ষেত্রে ইমেইল সেবা খুবই
গুরুত্বপূর্ণ। আর ইন্টারনেট সংযোগ
‘অতি গুরুত্বপূর্ণ’ বলে মনে করেন ৫৪
শতাংশ অংশগ্রহনকারী।
তবে কাজের ক্ষেত্রে ‘সোশাল
মিডিয়া’ কোনো ইতিবাচক প্রভাব
ফেলে না বলে মনে করেন
জরিপে অংশগ্রহনকারী সিংহভাগ
ব্যক্তি। সোশাল
নেটওয়ার্কিং সাইটগুলো কাজের
জন্য ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মনে করেন
অংশগ্রহনকারীদের কেবল ৪ শতাংশ।
ইমাম গাজ্জালী রঃ এর নাম আসল নাম আবু হামিদ মুহম্মদ।তাহার পিতার ও পিতামহ উভয়ের নামই মুহম্মদ। তিনি খোরাসানের অন্তর্গত তুস নগর এর গাজালা নামক স্থানে জন্ম গ্রহন করেন। তাই স...
Comments
Post a Comment