টর নেটওয়ার্কে ‘শিশু যৌন নির্যাতন’-
এর ছবি হোস্ট করা হয় এমন গোপন
সাইটগুলোই সবচেয়ে বেশি দর্শক
পেয়ে থাকে। সাম্প্রতিক এক
গবেষণা থেকে বেড়িয়ে এসেছে এই
তথ্য। হ্যানওভারে অনুষ্ঠিত ৩১তম কেওস
কমিউনিকেশনস কংগ্রেসে উপস্থাপন
করা হয় গবেষণায় প্রাপ্ত ফলাফল।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম
বিবিসি জানিয়েছে, টর
নেটওয়ার্কের মাধ্যমে মাদক, নকল
সাইট, বিটকয়েন লেনদেন
ইত্যাদি বিভিন্ন অবৈধ বিভিন্ন
সাইটের চেয়েও শিশু নির্যাতনের
ছবি আছে এমন সাইটগুলোতেই
সবচেয়ে বেশিবার ভিজিট করা হয়
বলে জানা গেছে গবেষণায়।
ছয় মাসের এ গবেষণার নেতৃত্ব
দিয়েছেন ইউনিভার্সিটি অফ
পোর্টসমাউথের ড. গ্যারেথ ওয়েন।
গবেষণার লক্ষ্য ছিল টর নেটওয়ার্কের
গুপ্ত সেবাগুলোর
তালিকা তৈরি করা। ডক্টর ওয়েন ও
তার সহকর্মীরা এ সময় প্রায় ৮০ হাজার
গোপন সাইট দেখেছেন বলেই
জানিয়েছে বিবিসি।
এই গবেষণা প্রসঙ্গে ড. ওয়েন
জানিয়েছেন, নির্যাতনের
ছবি হোস্ট
করা সাইটগুলোতে নেটওয়ার্কটির
প্রায় ৭৫ শতাংশ ট্রাফিক
দেখা গেছে। তবে প্রাপ্ত ফলাফল
প্রসঙ্গে গবেষকরা জানিয়েছেন, এ
ধরনের সাইটগুলো মানুষ ভিজিট
করেছেন নাকি অন্য
কোনো যান্ত্রিক উপায়ে এগুলোর
ভিজিট
সংখ্যা বাড়ানো হয়েছে সে ব্যাপারটি বলা কঠিন।
গবেষণার প্রয়োজনে, টর
নেটওয়ার্কে যোগ করা সম্ভব এমন
সার্ভার স্থাপন
এবং তালিকা তৈরি ও ভিজিট
সংখ্যা নির্ণয়ের জন্য এইচটিএমএল
কন্টেন্ট ডাউনলোডের
প্রক্রিয়া গড়ে তোলা হয়েছিল।
ইমাম গাজ্জালী রঃ এর নাম আসল নাম আবু হামিদ মুহম্মদ।তাহার পিতার ও পিতামহ উভয়ের নামই মুহম্মদ। তিনি খোরাসানের অন্তর্গত তুস নগর এর গাজালা নামক স্থানে জন্ম গ্রহন করেন। তাই স...
Comments
Post a Comment